০২:০৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে করোনায় গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | |
ফাইল ছবি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে মিনু সাহা (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাত দুইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিনু মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারের ব্যবসায়ী পাকুল্যা গ্রামের গোপাল সাহার স্ত্রী। তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পাকুল্যা বাজারের ব্যবসায়ী তপন সেট জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মির্জাপুরে গত বছর ৮ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ২ হাজার ৯০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৯৮ জন শনাক্ত হয়। সর্বশেষ গত ১০ মার্চ চারজনের করোনা শনাক্ত হয়। করোনায় উপজেলায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে শনাক্ত হওয়া মির্জাপুরের আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ছয়দিনে আমাদের নতুন করে কেউ নমুনা দেয়নি। অন্যত্র মৃত্যুর হিসাব আমাদের এখানে এন্ট্রি হয় না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি