০৯:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মধুপুরে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মধুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা’র সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম। দিবসের ওপর ধারণাপত্র উপস্থাপন করে সনাক সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রশিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির ও মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল মান্নান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা অজয় এ. মৃ।

আলোচনায় বক্তারা বলেন, করোনা থেকে উত্তরণে সারা বিশ্বের মত বাংলাদেশেও পুরুষের পাশাপাশি নারীরা নেতৃত্ব দিচ্ছে। বিশেষ করে সরকারের সিদ্ধান্ত  গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান অনেক। কিন্তু এমন সময়েও নারীদের প্রতি সহিংসতা কিংবা নারীদের অবদমনের প্রক্রিয়া বন্ধ নেই। এসময় নারী’র ক্ষমতায়নের প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত দুর্নীতি ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, সনাক, ইয়েস সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ দেড় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি