১০:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের নতুন ইউএনও হাফিজুর রহমানের যোগদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. হাফিজুর রহমান যোগদান করেছেন। 

সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।একই অনুষ্ঠানে ইউএনও আবদুল মালেককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। 

ইউএনও মো. হাফিজুর রহমান গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মকাল শুরু করেন। এরপর তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।

দায়িত্ব গ্রহণের পর ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, মির্জাপুরে রাজনৈতিক দল ও সকল শ্রেণিপেশার প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ববর্তী ইউএনও আবদুল মালেকের পথ অনুস্বরণ করে সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ জনসেবা করে যাবেন বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি