০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী পৌরসভায় ভোট গ্রহণ কাল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

কাল অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা প্রশাসন। ভোটারদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি। 

কালিহাতী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, কালিহাতী পৌরসভায় ২৮ হাজার ৬৫৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৬ জন ও নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৬৩৯ জন।এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের ১২ কেন্দ্রে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসকল ভোটকেন্দ্রে ১২ জন প্রিজাইডিং, ৭৪ জন সহকারী প্রিজাইডিং এবং ১৪৮ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এদিকে, আসন্ন এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ নুরুন্নবী সরকার (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. আলী আকবর (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জামিল আল মামুন (হাত পাখা),স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন খালিদ (নারিকেল গাছ) এবং হাসান হাসনাত ( মোবাইল ফোন) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি