০৮:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৮ দালালকে দেয়া হলো বিনাশ্রম সাজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ৮ দালালের মধ্যে বিপ্লব বর্মন(৪২) ও মো. আমিনুল ইসলামকে(৪২)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অপর ৬ জনের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। 
 
৭ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্তরা হলেন মো. রেজাউল করিম(৪৫), মো. লুৎফর রহমান(৫০), মো. রমজান আলী(৪২), মো. শামীম আল মামুন(৪০), মো. রাজন(৩৭) ও মো. আমিনুর রহমান(৩৬)।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের নেতৃত্বে র‌্যাবের একটি দল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এ সময় দালালি করার অপরাধে ৮ ব্যক্তিকে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোছা. মারিয়াম খাতুন জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত ৮জনকে দন্ডবিধির ১৮৬ ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি