১১:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নগদ টাকাসহ ২০ লাখ টাকার মালামাল লুট

মির্জাপুরে নির্মাণাধীন পাওয়ার গ্রীডে পুলিশ পরিচয়ে ডাকাতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশের নির্মাণাধীন একটি বিদ্যুৎ গ্রীডে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার সন্ধা সাড়ে ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে নির্মাণাধীন ওই বিদ্যুৎ গ্রীডে এ ডাকাতির ঘটনা ঘটে। 

এসময় ডাকাতদল গ্রীডে কর্মরত ১৮/২০ জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকিয়ে হাত-মুখ ও পা বেঁধে মারপিট করে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। 

পুলিশ জানান, বুধবার সন্ধা সাড়ে ছয়টার দিকে নির্মাণাধীন ওই গ্রীডের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীর কাছে ডাকাত দলের একজন সদস্য নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ডাকাত দলের অন্য আরও সদস্যরা পুলিশ পরিচয় দিয়ে একে একে ভেতরে প্রবেশ করে গ্রীডে কর্মরত সিমেন্স, আরপিপি এবং এনার্জিপ্যাক কোম্পানীর ইঞ্জিনিয়ার, ফোরম্যান ও নিরাপত্তাকর্মীসহ ১৮/২০ জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাদের মুখ-হাত ও পা বেঁধে একটি কক্ষে আটকিয়ে মারপিট করে নগদ এক লাখ টাকা, দুইটি সোনার আংটি, ২৫০ মিটার কন্ট্রোল ক্যাবল, ১০০০ মিটার জিবি ক্যাবল ও ২৫০ মিটার বিল্ডিং ওয়্যারক্যাবলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। মধ্যরাত পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। 

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মির্জাপুর থানা পুলিশ গিয়ে জিম্মিদের উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রস্তুতি চলছে। মালামাল উদ্ধারসহ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি