০১:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ভাসানীর মেয়ের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী (৭০)।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। কর্মসূচিতে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক সানু। রাত ৯টায় অবস্থান কর্মসূচি শেষ হয়।

কেন্দ্র দখল, জাল ভোট এবং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও ধানের শীষ প্রতীক প্রার্থী মাহমুদুল হক সানু বলেন, ‘আজ সারাদিন আমি আমার নির্বাচনী এলাকা ঘুরেছি, দেখেছি ভোটারদের মাঝে তীব্র ক্ষোভ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আর ভোটারদের দাবিতে আজ আমি এবং আমার মা মাহমুদা খানম ভাসানীকে নিয়ে এই অবস্থান কর্মসূচি শুরু করলাম।’

তিনি বলেন, ‘ভোট কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ নির্বাচন কমিশনে দেয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা আমার অভিযোগ গ্রহণ করেননি। এছাড়া টাঙ্গাইলের দায়িত্বে যিনি ছিলেন তিনি মির্জাপুর অবস্থান করছিলেন। তারা এভাবে নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করছেন।’

অবস্থান কর্মসূচিতে বয়োজ্যেষ্ঠ মা ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানীর অংশ নেয়া প্রসঙ্গে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ‘উনি আমার নির্বাচনের প্রস্তাবক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন বলেই এ প্রতিবাদে অংশ নিয়েছেন।’

সোমবার (১ ফেব্রুয়ারি) একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি