০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ ফেব্রুয়ারী ২০১৭ | | ৪৯৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

রোবরার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে। এই দুটি ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে এক মোটর সাইকেল আরোহী (৩৫) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাসষ্ট্যান্ড এলাকায় লিংক রোড় থেকে মহাসড়কে উঠছিলো। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

তার লাশ মির্জাপুর কুমুদিনি হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।


অপর দুর্ঘটনাটি ঘটে ঘাটাইল উপজেলার পেঁচার আটা নামক স্থানে।


ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি