১০:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপুরে কেন্দ্র দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভুঞাপুর পৌর নির্বাচনে কেন্দ্র দখল ও বিশৃঙ্খলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে দুপুরের দিকে ওই কেন্দ্রে নৌকার স্লোগান দিয়ে একদল মানুষ কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে জাল ভোট দিতে থাকে।

টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ টি এম সামসুজ্জামান বলেন, একদল লোক নৌকার মিছিল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে জাল ভোট দিতে থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার পর তারা পালিয়ে যায়। এসময় কিছু নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পাওয়া গেছে। তবে কি পরিমাণ ব্যালটে জাল সিল মারা হয়েছে সে তথ্য বলেননি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা বলেন, নির্বাচনী কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি