১২:৩৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ এর আহবায়ক ড. তৌহিদুল ও সদস্য সচিব ড. হুমায়ুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারগণের সমন্বয়ে গঠিত‘রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ (আরএফইউ)’ বা Registrar Forum of Universities (RFU) আহবায়ক পদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলাম ও সদস্য-সচিব পদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর মনোনীত হয়েছেন। 

১৫ জানুয়ারি, ২০২১ তারিখে রাত ৮টায় অনলাইনে জুম অ্যাপস প্লাটফর্ম ব্যবহার করে সভার মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ এর দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ, শেরে বাংলা কৃষি-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম ও সিলেট কৃষি-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম সোয়েব।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- ‘প্রাথমিকভাবে সংগঠনটি শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়য়ের রেজিস্ট্রারদের নিয়ে গঠিত হলেও পরবর্তীতে তা দেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের রেজিস্ট্রারদেরকেও পর্যায়ক্রমে এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এটিকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমন্ডলে সম্প্রসারণ করার মহাপরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা বিশ্বমানে পৌঁছে দেয়ার লক্ষ্যেই মূলত এমন পরিকল্পনা।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি