১০:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইল ও বঙ্গবন্ধু সেনানিবাসে ম্যারাথন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন ও বঙ্গবন্ধু সেনা‌নিবা‌সে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ জানুয়া‌রি ) বিকেলে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। 

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুর রহমান ও আলী রেজা মো. আসাদুজ্জামানসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এ ম্যারাথনে প্রায় সেনাবাহিনীর ১ হাজার সামরিক ও বেসামরিক সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

একই সাথে বঙ্গবন্ধু সেনানিবাসেও ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল এস এম আছাদুল হকসহ সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি