১২:০৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গ্যাসলাইনের জন্য টাঙ্গাইলে কাটা পড়বে ১১ হাজার গাছ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | |
ছবি : সংগৃহীত
, টাঙ্গাইল :

গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপনের জন্য টাঙ্গাইলে কাটা পড়বে সংরক্ষিত বনের ১১ হাজার ২৪৬টি গাছ। এই গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়-নলকা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের জন্য টাঙ্গাইল জেলার ৫৩ দশমিক ১৫ একর বনভূমিতে বিদ্যমান গাছপালা কর্তন এবং অপসারণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। এই প্রকল্প বাস্তবায়ন করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড-জিটিসিএল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের জন্য শফিপুর বনের ভেতর ও বঙ্গবন্ধু সেতুর ওপারে ১১ হাজার ২৪৬টি গাছ কাটতে পারবে। সংরক্ষিত বনের মধ্যে গাছ কাটা নিষেধ করা ছিল ২০২১ সালের অক্টোবর পর্যন্ত।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গ্যাস নেয়ার জন্য বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ২০ ইঞ্চি ব্যসার্ধের গ্যাসলাইনে কাজ হচ্ছে না। আমাদের ৩০ ইঞ্চি লাগবে। এ জন্য নতুন লাইন করা হচ্ছে। এই গ্যাসলাইন যাবে নতুন যে রেল ব্রিজ হচ্ছে সেটার ওপর দিয়ে। এরপর স্টেশন থেকে বিতরণ করা হবে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি