০৪:৩০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুর পৌর শহর জুড়ে আ’লীগ প্রার্থী সিহাবের সরব প্রচারণা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

গোপালপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণা শুরু করেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মো. জিল্লুর রহমান শিহাব। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও কাক ডাকা ভোর থেকে মধ্যরাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী সিহাবসহ সমর্থকরা। এ গণসংযোগের ফলে অবহেলিত এই পৌরবাসির কাছে তিনি যেমন হয়ে উঠেছেন জনপ্রিয়, তেমনি হেভিওয়েট প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মো. জিল্লুর রহমান শিহাব। এর ফলে তাকে নিয়েই স্বপ্ন দেখছেন এই পৌরবাসি। 

জানা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোপালপুর পৌরসভা। এ পৌরসভার ভোটার সংখ্যা প্রায় ৪১ হাজার।

ভোটাররা জানায়, দলীয় প্রতীকে নির্বাচন আর প্রার্থী মনোনিত হওয়ায় অনেকাংশেই জনগণের প্রত্যাশা অনুযায়ি প্রার্থী বিজয়ী হচ্ছেনা। এ কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ি উন্নয়ন হয়না। স্থানীয় নির্বাচনে জনগণের পছন্দের ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিলে যথাযথ উন্নয়ন সম্ভব হতো। পৌরবাসির কাঙ্খিত উন্নয়নকে বেগবান করতে প্রতিটি দলকে জনসমর্থনের প্রতি দৃষ্টি দেয়ার দাবি জানিয়েছেন ভোটাররা।

এ নিয়ে গোপালপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, গত পৌর নির্বাচনে দলীয় যোগ্য প্রার্থী নির্বাচিত না হওয়ায় এ ওয়ার্ডসহ পৌরসভার সবকটি এলাকাই রয়েছে উন্নয়ন বঞ্চিত। এ পৌরশহরের যথাযথ উন্নয়নে প্রয়োজন একজন মেধাবী আর পরিচ্ছন্ন প্রার্থী।

তিনি বলেন, একাধিক প্রার্থী থাকলেও তাদের দৃষ্টিতে আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার যোগ্য খন্দকার আসাদুজ্জামান একাডেমী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাকল্যাণ সম্পাদক মো. জিল্লুর রহমান শিহাব। তিনি দলের মনোনয়ন পেলে নির্বাচিত হওয়াসহ পৌরবাসি পাবেন কাঙ্খিত উন্নয়ন বলেও জানান তিনি। 

পৌরশহরের নন্দনপুর এলাকার বাসিন্দা শফিকুর রহমান নান্টু বলেন, প্রথম শ্রেণী পৌরসভার নাগরিক এই গোপালপুর শহরবাসি। তবে এ পৌর শহরের নেই প্রথম শ্রেণীর কোন সেবা। এ কারণে জনকাঙ্খিত পৌর উন্নয়নের মনোভাব সম্পন্ন প্রার্থীকেই আগামী নির্বাচনে এ পৌরবাসি মেয়র নির্বাচিত করবেন এমনটাই মনে করছেন তিনি।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মো. জিল্লুর রহমান শিহাব বলেন, দলীয় মনোনয়ন আর নির্বাচিত হলে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ জনকাঙ্খিত উন্নয়নের মাধ্যমে পৌরবাসিকে একটি ডিজিটাল পৌরসভা উপহার দিবেন তিনি। দলের মনোনয়ন প্রাপ্তির বিষয়েও আশাবাদি তিনি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি