০৮:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীদের পরিচিতি সভা

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭ | | ৮৭৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ২০১৬-২০১৭ বর্ষের ভর্তি হওয়া ডেন্টাল ইউনিটের ছাত্রীদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কলেজের বিষ্ণুপতি হলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি, উইমেন্স মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, ডেন্টাল বিভাগের প্রধান প্রফেসর ডা. নাফিজ উদ্দিন চৌধুরী, নবাগত ছাত্রী ঋতুপর্ণা কুন্ডু, দ্বিতীয় বর্ষের ছাত্রী মুক্তা সরকার প্রমখ।

এর আগে ষষ্ঠ ব্যাচে ভর্তি হওয়া নবাগত ছাত্রীদের অতিথিবৃন্দ ফুল দিয়ে বরণ করেন এবং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল জলিল তাদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ২০১২ সালে প্রথম ডেন্টাল ইউনিট চালু করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি