০৭:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহান বিজয় দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মহান বিজয় দিবস উদযাপন ও রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষে মানবতার আলো এর আয়োজনে এবং রংছিয়া আদর্শ যুব সংঘের সহযোগিতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রংছিয়া বাজারে দিনব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এসময়  প্রায়  সাড়ে তিন শত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং সেই সাথে  বিনামূল্যে রিপোর্ট প্রদান করা হয়।

মানবতার আলো সংগঠনের  সাধারণ সম্পাদক ইমন হাসান ইমু'র নেতৃত্বে এ কর্যক্রম অনুষ্ঠিত হয়। তিনি জানায় প্রথমবার এই এলাকায় আমরাই এমন আয়োজন করেছি। আমরা সব সময় চেষ্টা করি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে। মূলত গ্রামের মানুষের মাঝে সচেতনতা তৈরী করতেই তাদের এমন আয়োজন বলেও জানায়।

এমন সুন্দর আয়োজন করার জন্য সংগঠনটির প্রতিষ্ঠাতা সোহেল কুমার'কে এবং নাইম ইসলাম, নাজমুল হোসেন সিফাত, রনি, রাশেদুল সহ সকল  কে ধন্যবাদ জানায় তিনি।

এছাড়াও রংছিয়া আদর্শ যুব সংঘের  ফারুক রেজা, জাকারিয়া,  নাজির, জাহিদ,  হাবিব উল্লাহ, বাদল  সহ আরো অনেকেই  সহযোগিতা করেছেন।
গ্রামবাসী সকলেই তাদের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের সকলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন এলাকাবাসী ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি