০৯:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ৮.০৫ মিনিটে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিনের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বিজয় র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রত্যয়-৭১ এ পুস্পস্তক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন হল, বিভাগ, ভাসানী রিসার্চ সেন্টার, আই.কিউ.এ.সি, অফিসার্স এসোসিয়েশন, ৩য়-৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, ভাসানী পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়-৭১ এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাসহ সবার জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল(@mbstu.ac.bd)GesGoogle (G-Suite)এর শুভ উদ্ধোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলপ্রভোষ্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় এবং গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি