০১:৩০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে গৃহনির্মাণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ বরাদ্দে ‘সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর অসহায়দের গৃহ নির্মাণ প্রকল্পের গৃহ নির্মাণ উদ্বোধন করা হয়েছে। উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা আনুষ্ঠানিকভাবে এ গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সোমবার(১৪ ডিসেম্বর) ফুলবাগচালা ইউনিয়নের পীরগাছা গ্রামের বিধবা বড়দিনা নকরেককে দেয়া ঘরের নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে মধুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ওই প্রকল্প বাস্তবায়ন শুরু হলো।

এ সময় মধুপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এমএ করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু, গারো নেতা উইলিয়াম দাজেল, গৃহ পাওয়া বড়দিনা নকরেক, আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফা জহুরা জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কেউ গৃহহীন থাকবে না। চলতি অর্থ বছরে মধুপুরের বনাঞ্চালে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ টি দুস্থ অসহায় পরিবারকে উল্লিখিত প্রকল্পে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।কোন ঠিকাদারী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে না দিয়ে প্রশাসন থেকেই এ কাজের তদারকি করা হচ্ছে। যাতে প্রায় পৌনে দুই লাখ টাকার পুরোটাই এ গৃহ নির্মাণে ব্যবহার হয়।তার প্রথমটি উদ্বোধন হলো। বড়দিনা নকরেকের স্বামী  বিজনাথ  চিরান স্থানীয়ভাবে বড় মুদি দোকানী ছিলেন। হঠাৎ তার মৃত্যুতে ব্যবসায় ধস নামে। পরিবার দিশেহারা হয়ে পড়ে। অসহায় এ পরিবারের বিধবা বড়দিনা প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের এ গৃহ পেয়েছেন। বড়দিনা নকরেক এ গৃহ পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি