০৯:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে চাষীদের মাঝে বিএডিসি কৃষিবিদ সমিতির বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে বিএডিসি কৃষিবিদ সমিতির বিনামূল্যে বীজ সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে বিএডিসি কৃষিবিদ সমিতি আয়োজিত মধুপুর বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ হলরুমে বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি ও প্রকল্প পরিচালক (বীব্যআউপ্র) রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সায়েদুল ইসলাম। 

মধুপুর বীজ উৎপাদন খামারের উপ পরিচালক সঞ্জয় রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহা-ব্যাবস্থাপক (বীপ্রস) ও প্রকল্প পরিচালক (বীউ) প্রদীপ চন্দ্র দে, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আহসানুল বাসার, উদ্যান উন্নয়ন বিভাগ ও প্রকল্প পরিচালক মাসুদ আহম্মেদ, মধুপুর বিএডিসির যুগ্ম-পরিচালক দেবদাস সাহা, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহ-সভাপতি ইয়াকুব আলী, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ। 

শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত বিনামূল্যে ২শ‘ জন চাষীর মধ্যে ধান বীজ ১০ কেজি, বারি সরিষা- ১৪  এক কেজি, পালংশাক  ১ প্যাকেট ও লালশাক ১ প্যাকেট বিতরণ করা হয়। পরে বিকালে ধনবাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ‘জন চাষীদের মধ্যে বিনামূল্যে একই প্যাকেজ বিতরণ করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি