১০:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে আওয়ামীলীগের আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে আজ রোবববার দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ র‌্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ান হেল্থ গ্লোবাল লিডার্স গ্রুপ অন এ্যান্টি মাইক্রোরিয়াল রেসিসট্যান্স এর কো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে আনন্দ র‌্যালিতে অংশ নেয়। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর নেতৃত্বে বিশাল র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ঘাটাইল বাসষ্ট্যান্ড চত্বরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহিদ, ইজ্ঞিনিয়ার মাসুদুর রহমান আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, মোতালিব হোসেন, যুবলীগ নেতা সরোয়ার আলম রুবেল, ছাত্রলীগ ভিপি রুবেল প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি