০৯:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপ-নির্বাচন টাঙ্গাইল-৪ (কালিহাতী)

বল্লববাড়ী কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭ | | ৮১০
, টাঙ্গাইল :

আইনী জটিলতা শেষে সকল প্রকার জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহন শুরু হলেও বল্লববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ কেন্দ্রের ভোটগ্রহন আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয় বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ভোটগ্রহনের পূর্বেই গভীর রাতে বল্লববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্রিম ভোট প্রদান করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে ভোট শুরুর আগেই কেন্দ্র পরিদর্শন করে তদন্ত করা হয়। পরে সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল সাড়ে ১০টার দিকে ঐ কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে বলেও তিনি জানান।

তবে অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি