০৮:৩৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্লিনিক মালিকের বস্তাবন্দি লাশ উদ্ধার, হয়নি মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে আনিসুর রহমান নামে এক ক্লিনিক মালিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭) নভেম্বর) লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া গ্রামের ধলেশ্বরী নদীর সংযোগ খাল থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান (৪৮) ওই ইউনিয়নের হেরেম্ব পাড়া গ্রামের কুরবান আলীর ছেলে ও জনসেবা ক্লিনিকের মালিক। 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার লাউহাটী ইউনিয়নের খাঁলের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান ওই ইউনিয়নের হেরেম্ব পাড়া গ্রামের কুরবান আলীর ছেলে ও জনসেবা ক্লিনিকের মালিক। এর আগে তিনি পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক ছিলেন। সোমবার রাত ৮টার দিকে নিখোঁজ হওয়ার পর থেকে আনিসুরের মোবাইল ফোনটি বন্ধ ছিল।

নিহতের স্ত্রী মোরছানা আক্তার জানান, দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে তিনি উপজেলা লাউহাটি বাজারে জনসেবা ক্লিনিকের ব্যবসা শুরু করেন। এছাড়াও তিনি জমি কেনা বেচার ব্যবসা করতেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ক্লিনিকের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। তবে সে রাতে বাড়ি আসেননি। এছাড়াও বারবার তাঁর মোবাইল ফোনেও চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ ছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইল আদালতে স্বামী-স্ত্রীর নামে একটি মামলা থাকায় স্ত্রী একাই আদালতে হাজিরা দিতে যান। বিকেলে বাড়ির পাশের বস্তাবন্দি অবস্থায় তাঁর স্বামীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল ইসলাম বলেন, ক্লিনিক মালিক হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি