০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এএসপি শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ ব্যাচের প্রাণরসায়ন বিভাগের মেধাবী ছাত্র এবং ৩১ বিসিএস-এর সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে জাহাঙ্গীররগর পরিবার টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাহাঙ্গীনগর পরিবার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. এমরান, সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক  আবু রাসেল মো. সাইম, কোষাধক্ষ মো. সোলাইমান হোসেন প্রমুখ। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অবিলম্বে পুলিশের এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রাজধানির আদাবরে মাইন্ড এইড হাসপাতালে স্টাফদের নির্যাতনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের মৃত্যু হয়। নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩১তম বিসিএসে পুলিশে যোগ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি