০৭:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে সূতী ভি.এম.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করা হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

অনুষ্ঠানে তিনি জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির হাতে গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল গফুর, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি), ওসি মো. মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রমূখ।

একই দিনে এমপি ছোট মনির উপজেলার ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও হেমনগর ইউনিয়নের শাখারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চারতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি