০৯:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বীর মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৬৫) নামে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার সন্ধ্যায় বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত ওই মুক্তিযোদ্ধার ছেলে হাবিব খান বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মটরা এলাকা থেকে পুলিশ এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামী লিটন (৪০) ও উজ্জল (৩৮) নামে দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন যাবৎ মুক্তিযোদ্ধা লতিফ খানের সাথে প্রতিবেশি আবু খান ও তার ছেলে পাভেল ও পারভেজের সাথে পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে মিমাংশার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে শুক্রবার বিকেলে এক গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক জন যুবক লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে মুক্তিযোদ্ধার ছেলে হাবিব খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 

শনিবার মামলার এজাহারভুক্ত আসামী লিটন ও উজ্জলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য শাহজাহান খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসা হয়। এক পর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষেরই কয়েক জন আহত হয়। ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান খুনের ঘটনায় বাাসইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার দুইজন আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি