০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় খন্দকার অঞ্জন মাহমুদ (৪০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বিষয়টি তার চাচা খন্দকার মোকাদ্দস আলী নিশ্চিত করেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা এলাকার খন্দকার মোসলেম উদ্দিনের ছেলে। 

খন্দকার মোকাদ্দস আলী জানান, রোববার রাত ১২ টার দিকে টাঙ্গাইল শহর থেকে বাসায় আসার সময় নগরজলফৈ ব্রীজ সংলগ্ম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খন্দকার মোকাদ্দস আলী আরো জানান, খন্দকার অঞ্জন মাহমুদ চার বছর যাবত পর্তুগাল থাকেন। সে পর্তুগালের নাগরিকত্ব লাভ করেছে। তার এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার এসআই মো. ওহাব জানান, রাতেই খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি