১২:১২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাওনা টাকা উদ্ধার চেয়ে মাটি ব্যবসায়ির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর গ্রামের মাটি ব্যবসায়ী মো. আজম খান পাওনা টাকা উদ্ধার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সম্মেলন করা হয়। 

সম্মেলনে লিখিত বক্তব্যে আজম খান বলেন, একই উপজেলার গোড়াই মমিননগর গ্রামের নুর মোহাম্মদ, মোশারফ হোসেন, শাকিল হোসেন ও আওলাদ হোসেনের ইটভাটায় ২০১৮-১৯ অর্থ বছরের শেষদিকে ৩৬ লাখ ৫০ হাজার টাকার মাটি প্রদান করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় কিস্তিতে ১২ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। অবশিষ্ট টাকা দীর্ঘদিনেও পরিশোধ করা হয়নি। বাকি টাকা চাইতে গেলে নানা টালবাহানা করা হয়। এ অবস্থায় আজম খান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ৭ লাখ ৩০ হাজার টাকা খরচ করে বাইপাস সার্জারী করেন। এ খবরেও অভিযুক্তরা টাকা পরিশোধ করেনি। পাওনা টাকার তাগিদ দিতে গেলে তারা উল্টো হুমকি দেয়। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হয়েছে। সেখানে অভিযুক্তরা টাকা পরিশোধের আশ্বাস দিলেও পরে তা পূরণ করেনি। ফলে আজম খান বাধ্য হয়ে পাওনা টাকা উদ্ধার চেয়ে আইজিপি বরাবর আবেদন করেছেন। 

অভিযুক্তরা তাকে ও তার ছেলেকে হত্যা করে লাশ গুম করতে পারে বলেও এমন আশঙ্কা করছেন আজম খান।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রাম্য শালিসের ও স্থানীয় ইটভাটা ব্যবসায়ি মোশারফ সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি