১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর থেকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী লুকিমুদ্দিন লোকমান (৪৮) উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। 

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোরে ভারড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মৃত্যুদন্ড প্রাপ্ত লোকমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় (মামলা নং-০১ (০৮)১৩ ধারা ৩০২/৩৪ পেনাল কোড জি আর সাজা নং ৩৮/২০ প্রসেস নং ৩৮/২০ তারিখ ০৫/০৩/২০২০ ইং) অভিযুক্ত আসামী লোকমানকে আদালত মৃত্যুদন্ডের আদেশ দেন। সে দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার সেকেন্ড অফিসার এস আই ফজলুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজুল, এএসআই গোলাপ, এএসআই আনিস, এএসআই রাসেল, এএসআই জহিরসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতভর অভিযান চালিয়ে লোকমানকে শনিবার ভোরে গ্রেফতার করে।

মির্জাপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যায় ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় ২০১৩ সালে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করে। পরে তার আচরণে সন্দেহ হলে বাদী আসাদুজ্জামানকে আটক করে থানা পুলিশ। তখন বেরিয়ে আসে আওয়াল হত্যার ”াঞ্চল্যকর তথ্য। 

বাবাকে হত্যার করতে তিনজন খুনিকে তিন লক্ষ টাকা দিয়ে চুক্তি করে। চুক্তি অনুযায়ী লোকমানসহ আরো ৩ জন এ হত্যাকান্ডে অংশ নেয়। 

ছেলে আসাদুজ্জামান ছাড়াও এ হত্যাকান্ডে জড়িত অপর আসামীরা হলো লোকমান, জহির উদ্দিন ঝরু, আব্দুল মান্নান ও আওয়াল। তদন্ত সাপেক্ষে মির্জাপুর থানার এস আই শ্যামল দত্ত বাদী হয়ে ৫ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামী লোকমান, আ. মান্নান ও আওয়াল পলাতক ছিল। অপর দুই আসামী জেল হাজতে রযেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি