০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপারেটর আহত

বঙ্গবন্ধু সেতুতে লরির ধাক্কায় ওজন বুথ ভেঙে চুরমার

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ জানুয়ারী ২০১৭ | | ২৮০৩
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনে নাভানা কোম্পানীর একটি লরির ধাক্কায় ওজন স্টেশনের কার্ডিনাল বুথ ভেঙে চুরমার হয়ে গেছে। এতে বুথে দায়িত্বপালনকারী কম্পিউটার অপারেটর আব্দুল লতিফ গুরুত্বর আহত হয়েছে। তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সেতু সংশ্লিষ্টরা জানিয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুতে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, রড (লোহা) ছাড়া শুধু সিমেন্ট দিয়ে বুথটি নির্মাণ করার ফলে লরির থাক্কায় তা ভেঙে চুরমার হয়ে যায়। এসময় বুথে দায়িত্বপালনকারী কম্পিউটার অপারেটর গুরুত্বর আহত হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের কর্মকর্তাদের দুর্নীতির কারনে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো অনিয়মের মাধ্যমে ওজন বুথগুলো নির্মাণ করেছে বলেও অভিযোগ রয়েছে। বুথটি পুরোপুরি ভেঙে যাওয়ার পর কোন রড দেখা যায়নি বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকেই পরিবহনের ওজন মাপার কাজ বন্ধ রয়েছে। আহত অপারেটরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুত্বর বলে জানা গেছে। নাভানার লরিটিকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের (বিবিএ) সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলীর কাছে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি