০৮:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দূর্গাপূজা উপলক্ষে মাসুদ তালুকদারের বস্ত্র ও চাল বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বস্ত্র এবং পূজা মন্ডপগুলোতে চাল বিতরণ করেছেন মাসুদ তালুকদার। তিনি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা এবং চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

সোমবার ও মঙ্গলবার নগরবাড়ী কলেজ গেটে ৫ শতাধিক ব্যক্তিকে শাড়ী, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি এবং ইউনিয়নের ৮ টি দূর্গাপূজায় ২ বস্তা করে উন্নতমানের চাল দেন।
 
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন তালুকদার বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক তারা মন্ডল, হিন্দু সমাজের নেতা এডভোকেট সুভাষ চন্দ্র দাস, চন্ডীচরণ তালুকদার, দীপেশ চন্দ্র ভৌমিক বলাই, স্বপন কুমার চক্রবর্তী, মাধাই চন্দ্র দাস, গোপিনাথ মোদক, নন্দলাল মোদক, গোবিন্দ চন্দ্র আর্য ও ভঞ্জন কুমার মোদক, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, কালাচান ড্রাইভার ও মানিক মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ। 

মাসুদ তালুকদার বলেন, সাম্প্রদায়িক সম্প্রতির দেশ বাংলাদেশ। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। একে অপরের পরিপূরক ও সুখে দুঃখের বন্ধু। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে ছিলাম,আছি ও থাকবো। 

হিন্দু সমাজের পক্ষে বাবু চন্ডীচরণ তালুকদার বলেন, এই মানবিক উদ্যোগে আমরা নারান্দিয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায় অত্যন্ত খুশি। সেইসাথে সন্তোষ প্রকাশ করছি। এভাবেই হিন্দু মুসলিম বন্ধনের মাধ্যমে শান্তিতে বাস করতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি