০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চিকিৎসা খরচের সাহায্য চান ক্যান্সারে আক্রান্ত কামরুজ্জামান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

রেমিটেন্স যোদ্ধা মো. কামরুজ্জামান খলিফা (৪৩)। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা দক্ষিনপাড়া গ্রামের মো. ওমর খলিফার ছেলে। ২০০৭ সাল থেকে তিনি সিঙ্গাপুর প্রবাসী। পরিবার তথা দেশের স্বার্থে প্রায় এক যুগ সময় প্রবাসে কাটিয়েছেন। এতে পরিবার নিয়ে তার ভালই চলতেছিলো। বিবাহিত জীবনে তার দুই মেয়ে রয়েছে। এক মেয়ে বিয়ে হয়েছে। অপর মেয়ে বয়স ৮ বছর। হঠাৎ করে মুখে ঘা উঠায় ডাক্তারের কাছে যান তিনি। পরীক্ষা নিরাক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। মো. কামরুজ্জামান খলিফা বাঁচতে চান তার ছোট মেয়ের জন্য। ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে তিনি এখন নিঃস্ব। বন্ধুবান্ধবসহ নিকট আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্যে নিয়েও তার চিকিৎসা শেষ হচ্ছে না। তাই তিনি সকলের কাছে আর্থিক সুবিধা চেয়েছেন। 

কামরুজ্জামান খান জানান, ২০০৭ সাল থেকে তিনি সিঙ্গাপুর যান। এর মধ্যে তিনি বেশ কয়েকবার ছুটিতে দেশেও এসেছেন। গত বছর শুরুতে তার মুখের ঘা অনুভব করায় দেশে ফিরে আসেন। এসেই ডাক্তারে সাথে পরামর্শ করেন। ডাক্তারি পরীক্ষায় গত বছরের ১৩ মার্চ তার ক্যান্সার ধরা পরে। ডাক্তার তাকে ঢাকা অথবা ইন্ডিয়ায় গিয়ে উন্নত চিকিৎসা করতে বলেন। খবর শুনে তিনি আতঙ্কিত হন। এতো টাকা জোগান তিনি কিভাবে দিবেন। পরে তিনি হোমিও প্যাথি চিকিৎসা শুরু করেন। ছয় মাস হোমিও ঔষধ খাওয়ার পর সুস্থতা অনুভব করলে ডিসেম্বরের দিকে তিনি পুনরায় সিঙ্গাপুর চলে যান। সিঙ্গাপুর যাওয়ার কয়েক মাস পর তার মুখের ঘা আরো বাড়তে থাকে। পরে সিঙ্গাপুরে পরীক্ষায় তার আবারও ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তিনি গত দুই মাস যাবত সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতি মধ্যে তিনি দুটি ক্যামো থেরাপিও দিয়েছেন। এতে তার মোটা অংকের টাকা খরচ হয়েছে। তাই তিনি সকলের কাছ থেকে আর্থিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন। মো. কামরুজ্জামান খলিফাকে যেকোন স্থান থেকে বিকাশ অথবা ব্যাংক একাউন্ট সাহায্যে পাঠাতে পারেন। বিকাশ নং ০১৭৪৭২২৩৫২৭, রুপালী ব্যাংক টাঙ্গাইলের নাটিয়াপাড়া শাখার একাউন্ট নং ১০১৬০১০০০৩৯৭১।

মো. কামরুজ্জামান খলিফা বলেন, ‘আমি খুবই অসুস্থ। চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়েছে। আমার সম্ভল যা ছিলো তা অনেক আগেই শেষ হয়েছে। আমার ছোট মেয়েকেও মানুষের মতো মানুষ করতে হবে। এখন পরিবারের খরচ ও সংসার কিভাবে চালাবো তা নিয়ে খুব চিন্তিত। আমি সকলের কাছে সহযোগিতা কামনা করছি।’ 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি