০৯:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভেকু উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন (মাটি কাটার মেশিন) উল্টে হাসান শেখ (২২) নামে ভেকু চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটায় আইবিএল নামক ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত চালক হাসান শেখ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে। 

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধার কিছু আগে পাশ্ববর্তী বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামের নান্নু মিয়া ঢাকার আমিন বাজার থেকে ভেকু মেশিনটি ক্রয় করে টেইলারে পাথরঘাটায় ইব্রাহীম খানের ইটভাটায় নিয়ে আসে। টেইলার থেকে ভেকু মেশিনটি আনলুড করার সময় অসাবধান বসত ভেকুটি উল্টে যায়। এসময় চালক হাসান শেখ লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও সে ভেকুর নীচে চাপা পড়ে। 

খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান খানের নেতৃত্ব পুলিশ গিয়ে অপর একটি ভেকুর সাহায্যে উল্টে যাওয়া ভেকু সরিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে। 

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি