০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে রুহান মিয়া (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার কাশিল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

নিহত রুহান ওই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে। সে টাঙ্গাইলের সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 
    
জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কলেজছাত্র রুহান পাশের গ্রাম নাকাছিমে টেটা দিয়ে মাছ ধরতে যায়। এসময় সড়কের পাশে তাকে সাপে কামড় দেয়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা রুহানকে দ্রুত তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। এক পর্যায়ে রুহানের অবস্থা খারাপ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। 

পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি