১১:০৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে চতুর্থ শ্রেণীর ১ ছাত্রীকে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) থানায় মামলা দায়েরর পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৪৫)। তিনি অর্জুনা ইউনিয়নের চর বাসুদেবকোল গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। অপর আসামী একই গ্রামের মৃত ইউসুফ আলীর ইসমাইল হোসেন (৪০)।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা জানান, সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইসমাইল হোসেন ওই ছাত্রীকে কৌশলে তার পাশের বাড়িতে নিয়ে যায়। সেখানে ইসমাইল ও গোলাম মোস্তফা পালাক্রমে ধর্ষণ করে। তারা ওই ছাত্রীকে ধর্ষণের কথা কাউকে বলতে মানা করে। বৃহস্পতিবার ওই ছাত্রীর পেটের ব্যথা শুরু হলে তার বাবা মাকে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে বাবা-মা মেয়েটিকে নিয়ে দুপুরে থানায় গিয়ে পুলিশকে ঘটনা জানায়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ঘটনা জানার পরেই পুলিশের একাধিক দল চরাঞ্চলে ধর্ষকদের গ্রামে অভিযান চালায়। এসময় ধর্ষক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা ও ইসমাইল হোসেনকে আসামী করে ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামী ইসমাইল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই ছাত্রী তাদের হেফাজতে রয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি