০৯:৩৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ধর্ষণ-নির্যাতন ও নিপীড়নকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

সারাদেশে ধর্ষণ, নারী-নির্যাতন, যৌন-হয়রানির বিরুদ্ধে ও নিপীড়নকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কালিহাতী কলেজ মোড়ে ফেইসবুক গ্রুপ ওয়েলকাম কালিহাতী, প্রাণের কালিহাতী, লাইট অব এডুকেশন ও সেচ্ছাসেবী সংগঠন সেলফলেস’র উদ্দ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

পরাধীন বাংলায় বীরাঙ্গণা হয়েছে-স্বাধীন বাংলায় ধর্ষিতা কেনো? ধর্ষকের শাস্তি, ফাঁসি চাই-ফাঁসি চাই ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিবাদী ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-সাংবাদিক অংশ নেয় এবং স্বাধীন বাংলায় ধর্ষকের ঠাঁই নাই-মুজিবের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

মানববন্ধন শেষে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফেইসবুক গ্রুপ ওয়েলকাম কালিহাতী, প্রাণের কালিহাতী, লাইট অব এডুকেশন ও সেচ্ছাসেবী সংগঠন সেলফলেস’র সদস্য ও নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি