০৯:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র শিমুলের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল দায়িত্ববার গ্রহণ করেছেন। 

সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। শিমুল তার স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্থলাভিশিক্ত হলেন। উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু,  বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি বিপ্লব মাহামুদ উজ্জল, উপজেলা আ,লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন,  উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান প্রমুখ

এরআগে মেয়র শিমুল পৌরসভা মিলনায়তেনে পৌঁছালে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি