০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর নামকস্থানে ডিম বহনকারী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহিন মিয়া (৩০) নিহত ও সাবেক ইউপি সদস্য বাদল (৪০) আহত হয়েছেন।

নিহত ব্যক্তি উপজেলার গলগন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান রোববার দুপুরে বাদল ও শাহিন মিয়া মোটরসাইকেল যোগে উপজেলার ব্রাহ্মনশাসন নামকস্থানে ঢাকা গামী ডিমের ট্রাক অতিক্রম করার সময় ধাক্কায় রাস্তার উপরে দুজন পড়ে যায়। আহত অবস্থায় ২ জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহিন মিয়া (৩০) কে মৃত ঘোষনা করেন।

অপরজনকে অবস্থায় টাঙ্গাইল হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিকে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি