১০:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে। 

(১অক্টোবর) সকালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) গোপালপুরের আয়োজনে উপজেলার চাতুটিয়া-ভেঙ্গুলা সড়কের ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার ও সড়কের দু’পাশের আগাছা পরিস্কার করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শামছুল আলম, ফরিদ হোসেন, নকশাকার লিয়াকত হোসেন, সার্ভেয়ার খন্দকার লাল মিয়া, এলজিইডি গোপালপুর অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এলজিইডি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করছে। এজন্য বছরব্যাপী নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে এলজিইডি অক্টোবর মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষণা করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি