০৮:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হতাশ চাষিরা

টাঙ্গাইলে বোরো ধান কাটার ধুম

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ মে ২০১৬ | | ২৪৯
ছবি ঃ ধান কাটায় ব্যস্ত শ্রমিকরা। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সর্বত্র বোরো ধান কাটার ধুম চলছে। মাঠে-ময়দানের প্রচণ্ড তাপ দাহ উপেক্ষা করে চাষিরা ক্ষেত থেকে পাকা ধান সংগ্রহ করতে ব্যস্ত সময় পাড় করছে। কিন্তু বাজারে ধানের দাম খুব কম। ধানের ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা হতাশ হয়ে পড়েছেন।

সরেজমিনে টাঙ্গাইলের এনায়েতপুর, বৈল্লা, গালাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সেখানকার চাষিরা ধান কাটছেন এবং ধান তুলছেন। অনেকেই আবার ধান কেটেও ফেলেছেন।

এ বিষয়ে কথা হয় বৈল্লা বাজারের চাষি এবং মিল মালিক ইকবাল হোসেনের সাথে। তিনি বলেন, আমি ২০ বিঘা জমিতে ধান চাষ করেছি। এতে আমার ২ লাখ টাকার খরচ হয়েছে। আমি আশা করছি ৪০০ মন ধান পাবো। এতে আমি লাভবান হবো না। ক্ষতিগ্রস্তও হবো না। কি কারণে এমন অবস্থা জানতে চাইলে বলেন, বাজারে ধানের দাম কম। ধানের ধান কম থাকায় আমরা লাভবান হচ্ছি না। কামলার দাম, সারের দামসহ প্রয়োজনীয় সকল কিছুরই দাম বেশি। শুধু ধানের দাম কম। প্রতিমন ধানের দাম ৫০০ টাকা, প্রতিদিন ১ জন কামলার মজুরি ৫০০ টাকা।

কথা হয় সেলিমের সাথে। তিনি বলেন, আমি ২ বিঘা জমিতে ধান চাষ করেছি। ধানের কম থাকায় আমাদের লোকসান হচ্ছে। আমি এবার ধানের আবাদ কম করেছি। পাশাপাশি বিভিন্ন শাক-সবজির চাষ করেছি। শাক-সবজিতে খরচ কম হয়। এতে লাভ হয় বেশি।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে (২০১৫-১৬) টাঙ্গাইলের বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক লাখ ৬৬ হাজার ৬২১ হেক্টর জমিতে। আবাদ করা হয় এক লাখ ৬৮ হাজার ৭৬৯ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার ১৪৮ হেক্টর বেশি। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৩২ হাজার মেট্রিক টন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি