০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ৩শ পিস ইয়াবাসহ মোঃ শরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাত ৯টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গোপালপুর গ্রামের ঢালান শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  শরিফুল সদর উপজেলার রামদেবপুর গ্রামের মোঃ ইয়াবুক আলীর ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিসিপি-৩) এর কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী জানান, গোপন সংবাদের ভিক্তিতে আজ রাতে শিবপুর এলাকা থেকে র‌্যাব-১২ এর একটি দল তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব কমান্ডার আরও জানান, শরিফুল পেশাদার মাদক ব্যাবসায়ী। সে টাঙ্গাইল সদর ও তার আশেপাশের এলাকায় মাদকসেবিদের কাছে খুচরা মাদক বিক্রি করতো। এই ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি