০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসবের উদ্বোধন

বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মিলন মেলা

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬ | | ১৩৩২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে ময়মনসিংহ বিভাগীয় ১৮ টি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’দিন ব্যাপি মিলন মেলার উদ্বোধন করা হয়েছে।

সুইড বাংলাদেশ মধুপুর শাখার উদ্যোগে এসব বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এ মিলন মেলা বসেছে বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১১ টায় মধুপুর অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা দিয়ে শুরু হওয়া দু’দিন ব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম।

অতিথিদ্বয় বুদ্ধিপ্রতিবন্ধী শিল্পীদের সাথে কন্ঠ মিলিয়ে সংগীত গেয়ে দুইদিনের কর্মসূচির উদ্বোধন করেন।

সুইড বাংলাদেশ মধুপুর শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তৃতা করেন এএসপি আলমগীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) সারাহ্ সাদিয়া তাসনীন, উপজেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য খন্দকার শফিউদ্দিন মনি, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. দুলাল চৌধুরী, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন ডলি।

মিলন মেলার দ্বিতীয় দিন শনিবার মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী, বর্তমান জাতীয় সংসদের অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আ’লীগের মধুপুর উপজেলা সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি