১০:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে শিয়ালের কামড়ে ১ নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে শিয়ালের কামড়ে আহত হওয়া ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের ১৮দিন পর বুধবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে।

ফিরোজা বেগম উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া উত্তর পাড়ার বাহাজ উদ্দিনের স্ত্রী।

গত ৮ আগস্ট শনিবার মুখমণ্ডলের বিভিন্নস্থানে শিয়ালের দাঁতের কামড়ে আহত হয়ে ধনবাড়ীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন।

জানা যায়, ঐদিন বিকেলে ফিরোজা বেগম রান্নাঘরের সম্মুখে বসে মাছ কাটছিলেন। হঠাৎ তার স্বামী বাহাজ উদ্দিন দূর থেকে শিয়াল-শিয়াল ডাকচিৎকার শুনে বাড়িতে ঢুকে দেখতে পান, উঠোনে তার স্ত্রী একটি শিয়ালের সাথে ধস্তাধস্তি করছে। তাকে দেখে শিয়ালটি পালানোর আগেই ফিরোজ বেগমের মুখমণ্ডলের বিভিন্নস্থানে দাঁতের কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি