০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত, প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমইচে ভর্তি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই তাদের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদের একমাত্র ছেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

পারিবারিক সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবার প্রথমে এমপি পত্নী ঝর্ণা হোসেন জ্বর ও শরীর ব্যথা অনুভর করলে রোববার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার তাঁর পজেটিভ রিপোর্ট আসে। অন্যদিকে মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীর ব্যথা হলে বুধবার সকালে তিনি নমুনা দেন। বিকেলে তার রিপোর্টও পজেটিভ রিপোর্ট আসে।

বিকেল থেকে এমপি একাব্বর হোসেন ও ঝর্ণা হোসেনের শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁরা তীব্র জ্বর ও শ্বাসকষ্ট অনুভর করলে বিষয়টি  প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পরে রাতেই তাদের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ ভর্তি করা হয়েছে বলে এমপি পুত্র তাহরীম হোসেন সীমান্ত জানিয়েছেন। 

এদিকে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের চার বারের নির্বাচিত এমপি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন করোনা আক্রান্তের খবরে দলীয় নেতাকর্মীসহ নির্বাচনী এলাকার জনগণের মধ্যে উদ্ভেগ উৎকন্ষ্ঠার সৃষ্টি হয়েছে। 

তাঁর বাবা-মার অসুস্থ্যতার খবর শুনে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের একমাত্র ছেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত একাব্বর হোসেন এমপি ও ঝর্ণা হোসেনের সুস্থ্যতার জন্য দলীয় নেতাকর্মী, নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি