০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে করোনায় নতুন ১ জনের মৃত্যু : সুস্থ ১০

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি কালিহাতী পৌরসভার বেতডোবা গ্রামের অমলা রাণী পাল(৬০)। 

তিনি গত ৬ তারিখে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। পরে তার নমুনা পরীক্ষার ফলাফল গত ৮ আগস্ট পজেটিভ আসে। তারপর তিনি তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। ১৬ আগস্ট সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তিনি সেখানে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই থেকে যান এবং সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জনে।

এদিকে নতুন করে আরও ১০ জন সুস্থ হয়েছেন। তারা হলেন, উপজেলার বল্লা গ্রামের বেলাল হোসেন (৪৫), বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামের আবুল কালাম আজাদ (৩৩), মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মশিউর রহমান (৩৩), গোহালিয়াবাড়ী ইউনিয়নের মাসুদুল ইসলাম (৪১), কালিহাতী পৌরসভার সালেংকা রহিমা (৬৫), একই গ্রামের বিথি(২৩) হোসনেয়ারা (৫০), তৌহিদ (৪), বেতডোবা গ্রামের হানিফ উদ্দিন (৭০), কালিহাতী উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার শাজাহান মিয়া (৫৭)।

এ নিয়ে এ উপজেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৬২ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি