০১:৫৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বন্যায় পানিবন্দি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বন্যায় পানিবন্দি হয়ে পড়া দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের মাঝে জিআর ক্যাশ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রী মধ্যে ছিল ১০ কেজি চাল,১ কেজি মসুর ডাল,১ কেজি লবণ,১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১লিটার সয়াবিন তেল, হাফ কেজি নুডলস্ ও শিশু খাদ্য ।

রোববার(১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর‌ এলাকার ১৫০ জন দুস্থ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী ও ১৬ জনের মধ্যে শিশু খাদ্য এবং ১১ জন তাঁতিদের মাঝে জিআর ক্যাশ নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি