১০:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ইঞ্জিনচালিত নৌকা চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিপন সরকার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকালে বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ সাজ্জাদ হোসেন আলাল এ তথ্যটি নিশ্চিত করেছেন। শিপন বাসাইল পূর্বপাড়ার মৃত পূন্য সরকারের ছেলে। তিনি মাটি কাটার শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শিপন মাটির কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘাটে রাখার জন্য যাচ্ছিলেন। এসময় নৌকা নিয়ে গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে শিপনের স্পর্শ লাগে। এঘটনায় তিনি নৌকা থেকে পড়ে যান। এসময় নৌকায় থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি