১২:১৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবি, ৫ জনের মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে নৌকা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন স্থানীয় পল্লী চিকিৎসক ডা. সবদের আলী।

নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও  তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।  

ডা. সবদের আলী জানান, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।  

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি