১০:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার্ত প্রতিটি পরিবারকে ত্রাণের আওতায় আনা হবে: এমপি টিটু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন, নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি বন্যার্ত পরিবারকে ত্রাণের আওতায় আনা হবে। বন্যার্ত কোন পরিবারই অভুক্ত থাকবে না।

তিনি আরো বলেন, আমাদের দেশে প্রায়শই প্রাকৃতিক দূর্যোগ দেখা দেয়। আর দূর্যোগকে মোকাবিলা করেই এ দেশের মানুষ বেচেঁ থাকে। আর সকল দূর্যোগে যিনি সর্বদা পাশে থাকেন তিনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর সফল নেতৃত্বের ফলেই আমরা সকল দূর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। তাই এবারের বন্যায়ও বন্যার্ত মানুষের দূর্দশা লাঘবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। নতুন করে এ উপজেলার বন্যার্ত মানুষের জন্য ১০০ মেঃটন চাল, ২ লাখ টাকার শিশুখাদ্য ও ২ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ হয়েছে।

তাই যারা এখনও খাদ্য সহায়তা পাননি তারাও দ্রুত ত্রাণের আওতায় চলে আসবেন। আপনারা ধৈর্য্য ধরে এ দূর্যোগকে মোকাবেলা করুন সরকার আপনাদের পাশে আছে।

তিনি বুধবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন বন্যা দূর্গত এলাকার বাড়ি বাড়ি নৌকায় গিয়ে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন।

তিনি উপস্থিত সাংবাদিকদের আরও বলেন, আপনারা জানেন সকল প্রাকৃতিক দুর্যোগে শেখ হাসিনা সরকার অসহায় মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ায়। এবারও বন্যার্ত মানুষের বেলায় তার ব্যতিক্রম হয়নি।  

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি