১০:৩৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নদীর পানি বাড়ায় ভাঙনের আশঙ্কা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নদ-নদীর পানি বাড়ায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতি আবার অবনতির দিকে যাচ্ছে। নদীর তীরবর্তী এলাকার মানুষ ভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জেলার ছয়টি উপজেলার ১৩৭টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। এসব গ্রামের ২১ হাজার ১৭৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাকবলিত গ্রামগুলোর বেশির ভাগ যমুনার চরাঞ্চলে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, আজ রোববার সকাল পর্যন্ত যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝিনাই নদের পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে ধলেশ্বরী নদীর পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বাড়ায় যমুনার তীরবর্তী এলাকার মানুষ আবারও নদীভাঙনের আশঙ্কা করছেন। অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। গত শনিবার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়া গ্রামে গিয়ে বেশ কয়েকজনকে বসতবাড়ি সরিয়ে নিতে দেখা গেল। ওই গ্রামের মমতা বেগম জানান, তাঁদের আবাদি জমি এবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন শুধু বসতবাড়ি আছে। ভয়ের মধ্যে আছেন, কখন যে বাড়িও ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এবার বন্যার শুরুতেই আলীপুর ও বেলটিয়া গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর ও ৪০ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এখনো ঝুঁকির মধ্যে রয়েছে বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় দুটি মসজিদ, আলীপুর দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসাসহ দুই শতাধিক বাড়িঘর। পাউবো সূত্র জানায়, ভাঙন রোধে বেলটিয়া ও আলীপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি