০৯:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ'লীগ সরকার গরীব দুঃখী মানুষের পাশে থাকেন- উপমন্ত্রী এনামুল হক শামীম

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেছেন, সারাদেশে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার গরীব দুঃখী মানুষের পাশে সবসময় আছেন।

বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা বেলটিয়া- আলিপুর গ্রাম পরিদর্শন কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন নদী ভাঙ্গন কবলিতদের ঘরবাড়ি হারা মানুষকে সরকারী উদ্যোগে পুর্নবাসন করা হবে। নদীর পানি শুকিয়ে গেলে ড্রেজিংয়ের বালি দিয়ে ভরাট করে যার যেখানে ঘর-বাড়ি ছিল সেখানেই তাদের ঘর-বাড়ি নির্মান করে দেয়া হবে সরকারী উদ্যোগে।

স্থানীয় সংসদ সদস্য হাছান ইমান খান সোহেল হাজারী, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপমন্ত্রী নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৩৭ টি পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ ১০হাজার করে টাকা ও ত্রান সামগ্রী বিতরন করেন।

শনিবার ও বুধবার বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের ২য় রক্ষা বাঁধের নির্মান কাজের বাঁধের ব্লক কাছে বেলটিয়া ও আলিপুর গ্রামের বেশ কয়েকটি ঘড়-বাড়ি যমুনা নদীতে বিলীন হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি