০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক প্রফেসর ড. সাইফুল্লাহ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথম ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক পদে দায়িত্ব পেলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ।

গত ৩০ জুন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি নোটিশে প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহকে দুই বছরের জন্য পরিচালক পদে দায়িত্ব দেয়া হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পাড় হলেও এই প্রথম আমরা ছাত্র পরামর্শক পেলাম। এটা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আনন্দের সংবাদ। এর আগে বিভিন্ন সময় ছাত্র-ছাত্রীদের দাবি আদায়, সমস্যা সমাধানের জন্য প্রক্টর অফিসে যেতে হত। এখন শিক্ষার্থীদের সমস্যা উপস্থাপনের সুনির্দিষ্ট জায়গা তৈরি হয়েছে। নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক শ্রদ্ধেয় প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ স্যারকে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক শ্রদ্ধেয় প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ জানান, ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তারা আছে বলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই ছাত্র পরামর্শক বা পরিচালক রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়েও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদটি রয়েছে। প্রথম পরিচালক হিসেবে আমি চেষ্টা করব শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বয়ে একটি উইং তৈরি করার। চেষ্টা করব শিক্ষার্থীদের কেরিয়ার, উচ্চ শিক্ষা, মনস্তাত্বিক বিষয়সহ বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেয়ার। শিক্ষার্থীদের প্রতি আহবান থাকবে, তারা যেন যেকোন সমস্যার বিষয়ে আমাদেরকে জানায়। যেহুতু পদটি নতুন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম-নীতি অনুযায়ী আমাদের নীতিমালা তৈরির চেষ্টা করব। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি